মুক্তাগাছা গণঅধিকারের সম্পাদকসহ ২৩ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬ নভেম্বর ২০২৫, ১০:১১ AM
২৩ নেতারকর্মীর বিএনপিতে যোগদান

২৩ নেতারকর্মীর বিএনপিতে যোগদান © সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ২৩ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপিতে যোগদান করেছেন। উপজেলার খেরুয়াজনি ইউনিয়নের ২নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ধানের শীষের নির্বাচনি মতবিনিময় সভায় শুক্রবার সন্ধ্যায় দেলোয়ার হোসেন তার দলের ২৩ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

যোগদানকৃতরা হলেন- মুক্তাগাছা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (শাহেদ), সদস্য মোখলেছ আলী, জসিম উদ্দিন, আসলাম মিয়া, বিপ্লব মিয়া, আসাদুল হক, লাল মিয়াসহ আরিফ মিয়া, শান্ত মিয়া, সিজান মিয়া, রাজু মিয়া, আব্বাস আলী, আল আমিন, হারুন মিয়া, তারেক মিয়া, আমির হোসেন, মোশারফ হোসেন, আবু সাঈদ, হুমায়ুন আহমেদ, আতিক মিয়া, সজিব মিয়া, লাল মিয়া ও আবুল হোসেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মাহাবুবুল আলম কাজী রিপন ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের গলায় ফুলের মালা পরিয়ে বিএনপিতে যোগদান করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। 

বিএনপিতে যোগদান বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, একপ্রকার না বুঝেই গণঅধিকারের পদে ছিলাম। ওই দলের নেতা হিসেবে মানুষের কাছে পরিচয় পর্যন্ত দেওয়া যায় না। ভেবেচিন্তে দেখলাম, মানুষের জন্য কাজ করতে হলে বিএনপির বিকল্প কিছু নেই। আমরা সবাই স্বেচ্ছায় বিএনপিতে যোগদান করেছি। যতদিন বাঁচব, ততদিন শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করেই থাকব।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে যোগদান সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সরকার ও আল-আমিন মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের মূল্যায়ন হবে পিরামিড কাঠামোর ডিজিটাল সফটওয়্যারে
  • ০২ নভেম্বর ২০২৬
শুধু অ্যাটেনডেন্সের জন্যই ক্লাসে আসেন মাভাবিপ্রবির ৭১ শতাংশ…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950