ভুয়া ফটোকার্ড ইস্যু

বিএনপির হাবিব-এ্যানি-নিলুফারদের বক্তব্য প্রত্যাহার না করলে ব্যবস্থা নেবে শিবির

১৫ নভেম্বর ২০২৫, ১০:৩০ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৫, ১০:৩৪ PM
ছাত্রশিবিরে লোগো

ছাত্রশিবিরে লোগো © সংগৃহীত

ছাত্রশিবির নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচার রাজনৈতিক দেউলিয়াত্বের নামান্তর আওয়ামী সন্ত্রাসীদের দায়মুক্তি দিতে ছাত্রশিবির নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচার রাজনৈতিক দেউলিয়াত্বের নামান্তর। এমন দায় চাপানোর রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ শনিবার (১৫ নভেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতিবাদ জানান।

তারা বলেন, “এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা মুন্না শাহবাগ থানা ছাত্রশিবিরের কর্মী” দাবি করে দৈনিক আমার দেশ পত্রিকার আদলে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভুয়া ফটোকার্ডের উপর ভিত্তি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি-সহ একাধিক নেতা বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ভুয়া ফটোকার্ডের ওপর ভিত্তি করে ছাত্রশিবিরকে জড়িয়ে এমন মিথ্যাচার রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।” 

আরও পড়ুন : তুলিকে সাইবার বুলিংয়ের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্বেগ

তারা আরও বলেন, ‘সারাদেশে মিছিল ও ঢাকায় অবস্থান কর্মসূচির মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করতে রাজপথে সক্রিয় ছিলো ছাত্রশিবির। কিন্তু আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে ‘আওয়ামী লীগ দিল্লি থেকে লকডাউন দিয়েছে, বাংলাদেশে শিবির সেটা পালন করছে; অনেক জায়গায় বাসে পেট্রোল বোমা মারছে, সেখানেও ধরা পড়ছে শিবির'—এমন উদ্ভট বক্তব্য প্রদান করেছেন সাবেক ছাত্রলীগ ও বর্তমান বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ইতোপূর্বেও বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি আদালতের রায় থাকার পরও ‘আবরার ফাহাদকে মারছে শিবির বাহিনী’—এমন মিথ্যা বক্তব্য প্রদান করেন। নিজেদের নিজস্ব কোনো বয়ান না থাকায় বারবার ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার বিএনপি নেতৃবৃন্দের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দেয়।”

ছাত্রশিবির নেতারা বলেন, “ইতিমধ্যেই বিএনপির কর্মকাণ্ডের মাঝে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা দেশবাসী প্রত্যক্ষ করেছে। কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সকল মামলা তুলে নিবো' বক্তব্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছেন। এর পাশাপাশি দেশজুড়ে চাঁদাবাজি, দখল, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য বিএনপির নিত্যদিনের ঘটনা। নিজেদের এমন অপকর্ম আড়াল করতে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রতিনিয়ত ফ্যাসিবাদী কায়দায় ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে।”

তারা বলেন, “ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যাচার ও ভুয়া তথ্যের ভিত্তিতে দায় চাপানোর এই হীন প্রচেষ্টা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে বিএনপি নেতাদের মিথ্যাচারপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় ছাত্রশিবির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।”

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081