শিবিরের কেন্দ্রসহ বিভিন্ন কমিটির নেতারা প্রতি বিসিএসেই যোগ দেন: সেক্রেটারি

১৪ নভেম্বর ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৩০ PM
বক্তব্য রাখছেন নুরুল ইসলাম সাদ্দাম

বক্তব্য রাখছেন নুরুল ইসলাম সাদ্দাম © সংগৃহীত ছবি

প্রতি বিসিএসেই ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রসহ বিভিন্ন কমিটির নেতারা যোগ দেন বলে মন্তব্য করেছেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। কাল-পরশুর মধ্যেই কেন্দ্রীয় এক নেতা জয়েন করবেন বলেও জানিয়েছেন তিনি। জানিয়েছেন, কেন্দ্রের আরেক নেতা ইতোমধ্যে মৌখিক পরীক্ষা দিয়েছেন, চাইলে তিনিও যোগ দিতে পারেন।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রশিবির মেডিকেল জোন আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিকট-অতীত থেকে সম্প্রতি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্বে ছিলেন, এমন ২৮০ জন এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

শিবির করলে বিসিএস ক্যাডারে চাকরি পাওয়া যায় কিনা বা চাকরির ভ্যারিফিকেশনে বাদ দিয়ে দেয় কিনা এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আওয়ামী লীগের আমলে বাদ দিয়ে দিত। আমি নিজেও ভুক্তভোগী। এখন আর এই সমস্যা নাই। তবে আওয়ামী লীগের আমলে যে আমাদের ভাইয়েরা বিসিএসে জয়েন করেনি, বিষয়টা এরকমও না।’

এ সময় তিনি বলেন, ‘এখন আমাদের সেক্রেটারিয়েট বডিতে আছে দুইজন, একজন জয়েন করবেন কাল-পরশু। আরেকজন ভাইভা দিয়েছে, জয়েন করবে হয় তো।’

তিনি আরও বলেন, ‘সেক্রেটারিয়েট বডি থেকে যদি বিসিএসে প্রতি বছরই দু’জন-চারজন করে জয়েন করতে পারে, তাহলে আপনাদের তো প্রবলেম হওয়ার কথা না। এরকম সারা দেশেই ইসলামী ছাত্রশিবিরের ভাইয়েরা জয়েন করেছে। প্রতিবন্ধকতা হওয়ার কিছু নাই।’

সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬