তুলিকে সাইবার বুলিংয়ের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্বেগ

১৫ নভেম্বর ২০২৫, ০৬:০৯ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো ও সানজিদা ইসলাম তুলি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো ও সানজিদা ইসলাম তুলি © সংগৃহীত ও সম্পাদিত

গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক ও ঢাকা-১৪ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে সাইবার বুলিংয়ের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জনপরিসর এবং সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৫ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, রাজধানীর শাহবাগে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক আয়োজিত এক মৌন মিছিল ও সমাবেশে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির নারীর অধিকারসংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন, যা কেবল নিন্দনীয় নয়, উদ্বেগজনকও বটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে।

এতে বলা হয়, চব্বিশের জুলাই ছাত্র-জনতার যে রক্তাক্ত অভ্যুত্থান, তাতে নারীদের ভূমিকা ছিল অনন্য। তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদী সরকার পতনের লড়াইয়ে নিজেদের দৃঢ় অবস্থান জানান দিয়েছিলেন। সানজিদা ইসলাম তুলিও সেই অভ্যুত্থানের যোদ্ধা, যিনি বিগত ফ্যাসিবাদী আমলে মায়ের ডাকের মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের খোঁজে লড়াই চালিয়ে গিয়েছিলেন। তাই ফ্যাসিবাদবিরোধী কোনো নারী নেতৃত্বের সাইবার বুলিংয়ের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক।

অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের সাইবার বুলিং নতুন কিছু নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অভ্যুত্থানোত্তর বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়কসহ অনেকে এমন আক্রমণের শিকার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারীর নাগরিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জনপরিসর এবং সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনকে আরও সক্রিয়, দায়িত্বশীল এবং কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে।

পরিবারের অমতে ১০ দিন আগে মেয়ের বিয়ে, মা-মেয়ের রহস্যজনক মৃত্…
  • ১৪ জুলাই ২০২৬
নিজ জেলায় সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  • ১৪ জুলাই ২০২৬
এরশাদের জন্ম না হলে রাষ্ট্রধর্ম ইসলাম হতো না: জাতীয় পার্টির…
  • ১৪ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল—প্রতিহত করতে গিয়ে মার খেলেন বিএ…
  • ১৪ জুলাই ২০২৬
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
এআই অলিম্পিয়াড বিজয়ীদের ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence