এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক আহ্বায়কের পদত্যাগ

০৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি পদত্যাগ করেছেন। সোমবার (৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতির কাছে তিনি পদত্যাগের বিষয়ে পত্র পাঠিয়েছেন। 

এতে ইমতিয়াজ আহমেদ লেখেন, ২০২৪ সালের ২৪ নভেম্বর আমাকে রংপুর মহানগর কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়। এ বছরের ২৭ জুলাই দেশের সব ইউনিটের কমিটি স্থগিত করা হয়। দায়িত্বে থাকা অবস্থায় আমি নৈতিকতার সঙ্গে কর্তব্য পালন করার সর্বোচ্চ চেষ্টা করে এসেছি। 

তবে রবিবার একটি চিঠির মাধ্যমে পুনরায় সারা দেশের সব কমিটি পুনর্বহাল করা হয়েছে। আমি মনে করি এই সিদ্ধান্তটি প্ল্যাটফর্মটির মূল উদ্দেশ্য ও মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। পুনর্বহালের করণে আবারও অনেকে প্ল্যাটফর্মটি ব্যবহার করে নেতিবাচক কাজে নিয়োজিত হবে- এমন আশঙ্কা প্রকাশ করছি। এমন পরিস্থিতি বিবেচনায় এনে আমি স্বেচ্ছায় আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি। 

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের জেলা শাখার মুখপাত্র কাজী জেবা তাহসিন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে  স্ট্যাটাস দিয়ে তিনি পদত্যাগের এ ঘোষণা দেন।

চিকিৎসাসেবায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ, দিনাজপুর মেড…
  • ১১ নভেম্বর ২০২৬
পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঠেকিয়ে দিল রিপাবলিকানরা
  • ১১ নভেম্বর ২০২৬
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বাধা কাটল, ৫৫ পদ সংরক্ষণের ন…
  • ১১ নভেম্বর ২০২৬
নির্বাচন ছাড়াই ‘জাতীয়তাবাদী’ ইন্টার্নরা মিলে আইডিএ গঠন, আছে…
  • ১১ নভেম্বর ২০২৬
বড় সুখবর পেলেন তাওহীদ হৃদয়
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান, ৯টিই বগুড়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950