সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি কত— হিসেব নেই কেন্দ্রীয় কমিটির কাছে

০৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনর্গঠনের ঘোষণা দেওয়া হলেও সারাদেশে কতগুলো কমিটি আছে— তার কোন নির্দিষ্ট হিসেব দিতে পারেনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কাছে। সভাপতি রিফাত রশিদ জানিয়েছেন, আগের মতোই সারাদেশে কমিটি গঠন করা হবে, তবে মোট সংখ্যা বা সদস্যের সুনির্দিষ্ট তথ্য আপাতত তাদের কাছে নেই।

চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন অনেকে। এ কারণে গত ২৭ জুলাই কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল সংগঠনটি। তিন মাস না যেতেই আবারও সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

গত রবিবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সভাপতি রিফাত রশিদ জানান, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত করতে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিট কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সব ইউনিটকে পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাবি ভর্তিতে উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান নেওয়া বিজ্ঞান ও মানবিকের শিক্ষার্থীদের কপাল পুড়ছে

বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা যে উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিতাদেশ প্রত্যাহার করেছি, সে লক্ষ্য পূরণের ব্যাপারে আমরা আশাবাদী। আর এজন্য আমাদের যে কাজ করা প্রয়োজন সেটাই করব। 

তিনি বলেন, আমাদের ঘোষণার পর সারাদেশ থেকেই কমিটি ঘোষণার ব্যাপারে ব্যাপক সাড়া পাচ্ছি। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আমরা যাচাই-বাছাই করে কমিটি পুনর্গঠন করব। এক্ষেত্রে কাউকে ছাঁটাই করতে হলে করা হবে, আবার কাউকে যুক্ত করতে সময় ক্লিন ইমেজধারীকে প্রাধান্য দেওয়া হবে। বিশেষ করে, ফৌজদারি অপরাধে জড়িত কেউ কমিটিতে স্থান পাবে না। 

আরও পড়ুন: বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী কারা, তালিকা দেখুন এখানে

রিফাত রশিদ আরও বলেন, সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিট কমিটিরই পুনর্গঠন আমরা করব। সারা দেশে আমাদের একসময় প্রায় ১৮ হাজারের মতো লোক ছিল যারা কমিটিতে ছিলেন, আর কর্মী ছিলেন ১ লাখের মতো। কিন্তু এবার এ সংখ্যাটি কত হবে এবং মোট কতটি কমিটি আছে বা হবে, সেটার তথ্যও আপাতত বলা যাচ্ছে না।

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950