জেলা বিএনপির শীর্ষ নেতাকে কুপিয়ে হত্যা

১৫ নভেম্বর ২০২৫, ১০:২৮ PM
ঘটনাস্থলে পুলিশ ও ইনসেটে নিহত বিএনপি নেতা

ঘটনাস্থলে পুলিশ ও ইনসেটে নিহত বিএনপি নেতা © সংগৃ হীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটে শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে। জহির ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকা সড়কের ওপর জহিরকে কুপিয়ে ফেলে রাখা হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তিনি মারা যান। জহির আগে মাদক ও মাটি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তবে সম্প্রতি তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। ধারণা করা হচ্ছে, আধিপত্য নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। মরদেহের পাশেই গুলির খোসা পাওয়া গেছে।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিচ্ছি।’

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তদন্ত শুরু হয়েছে। তবে হত্যার নেপথ্য ও সংশ্লিষ্টদের শনাক্ত করা এখনও সম্ভব হয়নি।

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081