তারেকের অনশনের পূর্ণ সংহতি জ্ঞাপন বিএনপির: রিজভী

০৬ নভেম্বর ২০২৫, ০৯:২৩ PM
মো. তারেক রহমান ও রুহুল কবির রিজভী

মো. তারেক রহমান ও রুহুল কবির রিজভী © সংগৃ হীত

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় ৫০ ঘণ্টা ধরে ইসি কার্যালয়ের সামনে অনশন করছেন আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তার অনশন কর্মসূচিতে সংহতি জানাতে সেখানে উপস্থিত হন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘আমজনতার দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল, সেই আবেদন গ্রাহ্য করা হয়নি। আমি দেখেছি, কিছু গুরুত্বহীন সংগঠন নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকেরটা কেন দেওয়া হলো না, বুঝতে পারলাম না। তারেক এ দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। সে একটি রাজনৈতিক দল গঠন করেছে বৈধতার জন্য।’

তিনি আরও বলেন, ‘সে তো গোপন রাজনৈতিক দল গঠন করতে চায়নি, আইনসম্মত দল করতে চেয়েছে। যদি তার উদ্দেশ্য খারাপ থাকত, তাহলে গোপন দল করে রাষ্ট্রবিরোধী কাজ করত। রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য। এই ন্যায়সংগত কারণে এই অনশন কর্মসূচির প্রতি বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।’

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬