পদত্যাগ করে সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হবেন অ্যাটর্নি জেনারেল

০৫ নভেম্বর ২০২৫, ০২:৪৫ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০২:৪৫ PM
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান © বিবিসি বাংলা

অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। তিনি ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপির হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। এ আসনে দলটি এখনও কাউকে মনোনয়ন দেয়নি।

আজ বুধবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। আসাদুজ্জামান বলেন, ‘আমি ভোট করবে। পদত্যাগ করে গিয়ে নির্বাচন করবে।’

আরও পড়ুন: এই সরকারের আমলে নতুন পে স্কেল কার্যকর নিয়ে ‘শঙ্কা’

গত সোমবার ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬