যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

২৮ অক্টোবর ২০২৫, ১০:১১ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৫, ১০:২২ PM
আলোচনা সভায় সংঘর্ষের ঘটনায় আহত

আলোচনা সভায় সংঘর্ষের ঘটনায় আহত © সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের তিনজন আহত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এ আলোচনা সভায় সংঘর্ষের ঘটনা ঘটে।  

আলোচনা সভায় পাবনা-৩ আসনে বিএনপি'র প্রাথমিক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক স্বপন ও সদস্য সচিব জাফর ইকবাল হিরোকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মঙ্গলবার বিকালে আলোচনা সভায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের মধ্য কে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন তা নিয়ে দলীয় নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে দলের সিনিয়র নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অনুষ্ঠান শুরু করেন। তবে কিছু সময় পর মঞ্চের পশ্চিম পাশে আবারও দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের বৃষ্টি হয়। এ সময় চেয়ার ও লাঠি নিয়ে এক পক্ষের ওপর অপরপক্ষ চড়াও হন। এতে ছাত্রদল নেতা তাজ, হমায়ুন ও সাহাবুদ্দীনসহ অনেকেই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, দলের মধ্যে ছাত্রলীগ যুবলীগ ঢুকে পড়েছে। শীর্ষ নেতাদের সামনে তাদেরকে দিয়েই পিটিয়ে ছাত্রদল যুবদল নেতাদেরকে আহত করা হয়েছে। যারা ১৭ বছর পুলিশের ভয়ে পালিয়ে ছিল। তারাই এখন সুবিধাবাদীদের হাতে মার খাচ্ছে। উপজেলা পর্যায়ের শীর্ঘ নেতার উপস্থিতিতে এমন ঘটনাকে দুঃখজনক বলেছেন অনেকে।

উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে একটা বিশৃঙ্খলায় আমাদেরই তিনজন আহত হয়েছে। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে যুবদলের নেতৃবৃন্দদের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। আহতদের বিষয়ে হাসপাতালে খোঁজখবর নেয়া হয়েছে।

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence