আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

২৫ অক্টোবর ২০২৫, ০১:৪৮ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০১:৫২ PM
দুই পক্ষের সংঘর্ষ

দুই পক্ষের সংঘর্ষ © টিডিসি ফটো

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত এবং একজন নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এই সংঘর্ষের শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরামপুর গ্রামের সাচ্চু ও হারুন চেয়ারম্যানের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে নাসিরউদ্দিন (৬৫) নামে একজন গুরুতর আহত হলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাচ্চু ও হারুন চেয়ারম্যানের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করে যাচ্ছি।

 

 

 

 

 

‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬