আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১

২৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ AM
সুনামগঞ্জের দিরাই থানা

সুনামগঞ্জের দিরাই থানা © সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন গুলিবিদ্ধ গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার ইলিয়াস মিয়া ও বর্তমান মেম্বার মাহবুব মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পিন্টু দাস। তিনি বলেন, গুলিবিদ্ধসহ আহত হয়ে দিরাই হাসপাতালে আসেন অন্তত ২০ জন। তাদের মধ্যে গুলিবিদ্ধ ছিলেন ১১ জন। গুরুতর আহত ৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

এদিকে সংঘর্ষর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।  পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছেন দিরাই থানার ওসি তদন্ত উত্তম কুমার। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ জানান, দুপক্ষের সংঘর্ষে ১০-১২ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা স…
  • ১২ আগস্ট ২০২৬
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই: রিজভী
  • ১২ আগস্ট ২০২৬
প্রতিকূলতা পেরিয়ে প্রযুক্তি গবেষণায় পলিটেকনিক শিক্ষার্থী না…
  • ১২ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক
  • ১২ আগস্ট ২০২৬
পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ আগস্ট ২০২৬