পাবনায় দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু, গ্রেপ্তার ২

২৪ অক্টোবর ২০২৫, ০৫:০৯ PM
নিহতের স্বজনদের আহাজারী। শুক্রবার সকালে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে

নিহতের স্বজনদের আহাজারী। শুক্রবার সকালে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে © টিডিসি

পাবনার ফরিদপুর উপজেলায় ঈদগাহ মাঠের পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্যত্র নেওয়ার পথে আহত গাজ্জালী মুন্সী মারা যান। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত গাজ্জালি মুন্সি (৫০) মধ্য পুংগলী গ্রামের মৃত রমজান মুন্সীর ছেলে। তিনি হাজী পক্ষের লোক।

পুলিশ জানায়, গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। সেই পুরনো বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে হাজী পক্ষ ও বাদশা পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

সংঘর্ষে আহত ২০ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গাজ্জালী মুন্সী নামের একজনকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

খবর পেয়ে ফরিদপুর থানা-পুলিশ শুক্রবার সকালে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

ফরিদপুর থানার ওসি শাকিউল আজম বলেন, সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতে উভয় পক্ষ আলাদা দুটি মামলা করেছে। মামলায় কুদরত এ খুদা (৪৫) ও ধলা, (২৫) নামের উভয়পক্ষের দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9