নিবন্ধন পেল নতুন আরেক রাজনৈতিক দল

২৬ অক্টোবর ২০২৫, ০৬:১৪ PM
নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি

নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি © সংগৃহীত

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। দলটির প্রতীক নির্ধারণ করা হয়েছে ‘হাতি’। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) ভবনে বিআরপির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ তুলে দেন ইসির কর্মকর্তারা।  

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১১১২২/২০১৮–এর রায়ের আলোকে গত ২৩ জুলাইয়ের আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বিআরপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে।

দলটির প্রধান কার্যালয় ৮৮/১ শহীদ ফারুক রোড (৩য় তলা), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা–১২০৪-এ অবস্থিত। নিবন্ধন নম্বর ৫৭ এবং দলটির জন্য ‘হাতি’ প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে।

এ বিষয়ে বিআরপির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় বলেন, গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি। এখন জনগণের কল্যাণে রাজনীতি করতে চাই।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬