জাতীয় নাগরিক পার্টির পলিসি ও রিসার্চ উইং গঠন

১২ অক্টোবর ২০২৫, ০৬:২৪ AM
এনসিপি লোগো

এনসিপি লোগো © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে তাদের পলিসি ও রিসার্চ উইং গঠন করেছে। এই নতুন ইউনিটের নেতৃত্বে থাকবেন খালেদ সাইফুল্লাহ এবং মুশফিক উস সালেহীন।

শনিবার (১১ অক্টোবর) দলীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনে এই উইং গঠন করা হয়েছে।

আরও পড়ুন: ‘সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা নেই’

উক্ত উইংয়ের অন্যান্য সদস্যরা হলেন সারোয়ার তুষার, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, জাবেদ রাসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, তানহা শান্তা, তাওহিদ তানজিম এবং তারিক আদনান মুন।

পলিসি ও রিসার্চ উইং মূলত দলের নীতিনির্ধারণী কর্মকাণ্ডে গবেষণাভিত্তিক সহায়তা প্রদান করবে বলে জানা গেছে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬