গিনেসের শীর্ষে থাকবে ওই ‘এক নম্বর ভণ্ড রাজনৈতিক নেতা’, কাকে ইঙ্গিত করলেন নাসিরুদ্দীন?

০৬ অক্টোবর ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ‘এক নম্বর ভণ্ড রাজনৈতিক নেতা’ নামে একটি নতুন বিভাগ যুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। তবে কাকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেছেন তা ওই পোস্টে স্পষ্ট করে বলা হয়নি। 

পোস্টে নাসীরুদ্দীন লেখেন, গিনেস রেকর্ডে একটি নতুন বিভাগ যুক্ত করা উচিত: ‘ এক নম্বর ভণ্ড রাজনৈতিক নেতা’ — যারা মুখে জনগণের সেবা করার কথা বললেও সবসময় জনগণের বিপক্ষে কাজ করেন। আমি নিশ্চিত, বাংলাদেশ খুব শিগগিরই এই তালিকার শীর্ষে থাকবে। 

ওই পোস্টের মন্তব্যের ঘরে  ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ বলেন, যারা জনগণের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করে, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। তাহলে কেন আমরা তাদেরকে এক্সপোজ করছি না। 

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬