‘সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা নেই’

১২ অক্টোবর ২০২৫, ০৪:১৬ AM
শফিকুল আলম

শফিকুল আলম © সংগৃহীত

সশস্ত্র বাহিনীর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বর্তমানে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বাসসকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটরের দপ্তরের তথ্যানুসারে, এমন কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ‘শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি’ হতে যাচ্ছে; এমন গুজব প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘এই তথ্য পুরোপুরি ভিত্তিহীন ও মনগড়া।’

আরও পড়ুন: পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা

তিনি বলেন, ‘এ ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি এবং সশস্ত্র বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে। জনগণকে অনুরোধ করব, এসব গুজবে কান না দিয়ে সচেতন থাকতে।’

ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) বাতিলের গুজবও নাকচ করে শফিকুল আলম বলেন, ‘এই সংস্থা বিলুপ্ত করার কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং সরকার সীমান্ত ও আন্তর্জাতিক পর্যায়ে সংস্থাটির গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করতে সংস্কারমূলক পদক্ষেপ বিবেচনা করছে।’

‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9