তরুণদের জন্য আলাদা ভোটিং বুথের চিন্তা করছে সরকার

১০ জুলাই ২০২৫, ১০:০১ AM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ১০:৪৭ PM
নির্বাচন কমিশনের লোগো

নির্বাচন কমিশনের লোগো © টিডিসি সম্পাদিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ রাখার বিষয়ে ভাবছে সরকার। এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। 

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন প্রস্তুতি এবং সংস্কারের প্রয়োজনীয় সব কাজ শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে।

তিনি আরো বলেন, ১৬ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য মোতায়েন করা হবে। পুলিশের মনোবল বাড়াতে তাদের ইনটেনসিভ প্রশিক্ষণও দেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাস আইন-শৃঙ্খলা বাহিনী আরো তৎপর হবে।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬