‘নাকে তেল দিয়ে ঘুম দেব’, নির্বাচন নিয়ে রসিকতা করে বললেন শফিকুল আলম

১৯ আগস্ট ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১০:১০ PM
শফিকুল আলম

শফিকুল আলম © সংগৃহীত

অবশেষে এল নির্বাচনের মৌসুম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর পর আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এগুলোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের জন্য সুর বেঁধে দেবে বলে মত প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, “গতকাল (সোমবার) বিকেল থেকে ডাকসু নির্বাচনের খবরাখবর যেন মিডিয়ায় পুরোপুরি দখল করে নিয়েছে, অন্য খবরগুলো হয়ে গেছে গৌণ। হঠাৎ করেই জাতীয় নতুন প্রশ্ন হলো—কে হচ্ছেন ডাকসুর পরবর্তী ভিপি আর জিএস?”

শফিকুল আলম আরও উল্লেখ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাত্রদল কি বিএনপির জন্য ফেব্রুয়ারির ভোটের আগে নির্বাচনী গতি তৈরি করতে পারবে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি জুলাইয়ে পাওয়া সাফল্যকে ব্যালট বাক্সে একচেটিয়া বিজয়ে রূপ দিতে পারবে? শিবির ও অন্যান্য ইসলামপন্থী ছাত্র সংগঠন, যারা জুলাইয়ের আন্দোলনে সক্রিয় ছিল, তারা কি ডাকসুতে অবস্থান তৈরি করতে পারবে? একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নতুন করে উদ্যমী হওয়া বামপন্থীরা কি ক্যাম্পাসে এক শক্তিশালী শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে?

তার ভাষায়, “নিশ্চয়ই সময়টা অত্যন্ত রোমাঞ্চকর! তাহলে, আমার আগ্রহ কোথায়? উত্তরটা সহজ, আমি অবশেষে ‘নাকে তেল দিয়ে ঘুম’ দিতে পারব!”

ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬