৯ জামায়াত কর্মীর বিএনপিতে যোগদানের বিষয়টি সঠিক নয়

০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ PM
৯ জামায়াত কর্মীর বিএনপিতে যোগদানের বিষয়টি সঠিক নয়

৯ জামায়াত কর্মীর বিএনপিতে যোগদানের বিষয়টি সঠিক নয় © সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের নয়জনকে জামায়াতে ইসলামীর কর্মী পরিচয় দিয়ে বিএনপিতে যোগদানের যে খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখা।

সোমবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উপজেলা জামায়াত আমীর অধ্যাপক ফারুক হাসান ও সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জামায়াত কর্মী’ পরিচয়ে বিএনপিতে যোগদানের খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এর মাধ্যমে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।

জামায়াতের দেওয়া তথ্য অনুযায়ী, হাজী আনসার আলী, কওছার আলী, লিয়াকত আলী, আবুছার ও আবুহার মৃত মুনছুর আলীর পাঁচ ছেলে, যারা কখনোই জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন না, বরং তারা দীর্ঘদিন ধরে বিএনপির সমর্থক। মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে আবু বক্কর, চরমোনাই দলের সমর্থক ছিলেন। মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান ও মজনুর ছেলে মুকুল হাসান বিএনপির সমর্থক ছিলেন আর মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেন আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং বর্তমানে বিএনপিতে যোগ দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, এই নয়জনের মধ্যে একজনও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাদের জামায়াত কর্মী হিসেবে প্রচার করা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যমূলক। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার পক্ষ থেকে এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট প্রচারণার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬