বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

৩০ আগস্ট ২০২৫, ০৪:১৭ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ PM
 ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

দেশের প্রধান তিন রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (৩১ আগস্ট) দলগুলোর প্রতিনিধির সঙ্গে নির্বাচন ইস্যুতে কথা বলবেন তিনি।

শনিবার (৩০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না। 

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে। এ সময় সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দেন তিনি। 

এর আগে, শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি নুরকে ফোন করেন এবং তার অবস্থার বিস্তারিত জানেন। ফোনালাপে নুর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান। এসময় ড. ইউনূস তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আজমুল হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অপেক্ষার অবসান, প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগপত্র পাচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, দেখুন তালিকা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাসের পর এবার বাড়ল লঞ্চভাড়া
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬