নিজের বক্তব্য ইস্যুতে ছাত্রদের থেকে যে প্রত্যাশা করলেন ফজলুর রহমান

২৫ আগস্ট ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৮:৩৬ PM
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান © সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, ‘আমি যে কথা বলছি, ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে, এরা যদি মনে করে, অন্য দলের লোকেরা..., আমি জামায়াত-শিবির, মুক্তিযুদ্ধ-বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলব। এতে যদি কোনো ধরনের, আমার কথার মধ্যে যদি, কারও অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাহলে তারা এটার পলিটিক্যালি এটার জবাব দেবে, আমি তাদের জবাব দিব। এটার জন্য পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার না, আমার বাসার সামনে মব করার তো কোনো ব্যাপার না।’

আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির এনেক্স ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।

বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, ‘তারা তাদের দায়িত্ব এখন পর্যন্ত পালন করতেছে বলে আমি মনে করি।’ এখন বিক্ষোভকারীদের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি তারা এখনো সেখানে আছে। আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ আসছে। এটা আমি অস্বীকার করব না। এক্কেরে ১০ মিনিটের মধ্যে পুলিশ আসছে। আমি তাদেরকে কোনো দোষ দিচ্ছি না।’

বাসায় যেতে নিরাপত্তাহীনতা বোধ করছেন বলেও জানান বিএনপির এ নেতা।

এর আগে, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন ফজলুর রহমান। তাকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার দিবাগত মধ্যরাত থেকে তার সেগুনবাগিচার বাসার সামনে বিক্ষোভ চলছে। সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬