ছাত্রলীগের রাব্বানীর সঙ্গে থাকা ব্যক্তি ছাত্রদল নেতা আবিদ নন

২৫ আগস্ট ২০২৫, ১২:১৮ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৫৬ PM
বিভ্রান্তি ছড়ানো ছবি ও ইনসেটে ছাত্রদল নেতা আবিদ

বিভ্রান্তি ছড়ানো ছবি ও ইনসেটে ছাত্রদল নেতা আবিদ © সংগৃহীত ও সম্পাদিত

সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পাশে থাকা ব্যক্তি আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খানের থাকার দাবি করা হয়েছে, যা সঠিক নয়।

প্রকাশিত ছবিতে গোল দাগে চিহ্নিত ব্যক্তি হলেন আপেল মাহমুদ সবুজ, যিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা। এই ছবির মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে দাবি করা হয়েছিল। তবে যাচাই করে দেখা গেছে, এই দাবি ভিত্তিহীন।

রিউমার স্ক্যানারের এক ফ্যাক্ট চেকিং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পাশে থাকা এই ব্যক্তি আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান নন। প্রকৃতপক্ষে গোল দাগে চিহ্নিত এই ব্যক্তির নাম আপেল মাহমুদ সবুজ যিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬