আওয়ামী লীগের ঘাঁটিতে জামায়াতের কর্মী সম্মেলন

১৯ আগস্ট ২০২৫, ০৮:৪০ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৮:৩১ PM
 জামায়াতের কর্মী সম্মেলন

জামায়াতের কর্মী সম্মেলন © টিডিসি ফোটো

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুশলা ইউনিয়ন শাখা। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম। সভাপতিত্ব করেন কুশলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. ইউছুফ আলী।

আরও পড়ুন: জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে সম্মত পুতিন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমীর মো. ছোলায়মান গাজী ও উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদসহ অন্যান্যরা।

কর্মী সম্মেলনে মাওলানা আবুল বাশারকে সভাপতি ও সেকেন্দার আলীকে সেক্রেটারি করে ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬