সামান্তা শারমিনের পাশে তাসনিম জারা

১৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ PM , আপডেট: ১৪ মার্চ ২০২৬, ০৫:০৩ PM
সামান্তা শারমিনের পাশে তাসনিম জারা

সামান্তা শারমিনের পাশে তাসনিম জারা © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে নিয়ে রাজনৈতিক বিশ্লেষক শাহরিয়ার কবিরের মন্তব্যের জেরে প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা। আজ শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তাসনিম জারা লেখেন, এনসিপির শুরুর থেকেই সামান্তা শারমিনকে দেখে আসছি। দলটাকে শূন্য থেকে গড়ে তুলতে অসংখ্য সময় ও পরিশ্রম দিয়েছেন তিনি।

তিনি আরও লিখেছেন, রাজনীতিতে মতপার্থক্য থাকাটা খুবই স্বাভাবিক—যেকোনো রাজনৈতিক আন্দোলনেই এটা থাকে। কিন্তু সেই মতপার্থক্য কারণে যখন কাউকে অপবাদ দেওয়া হয় যে, “বিক্রি হয়ে গেছে” বা “দলের ক্ষতি করছে”, তখন একটা বড় প্রশ্ন সামনে আসে—রাজনীতিতে নীতির জায়গাটা কতটা ধারণ করা হয়।

এনসিপির সাবেক এই নেত্রী লিখেছেন, যদি আনুগত্যের মানে হয় শুধু চুপ করে থাকা, তাহলে রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ‘সুস্থ বিতর্ক’ হারিয়ে যায়। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু যারা শুরু থেকে একটি আন্দোলন গড়ে তুলতে কাজ করেছেন, তারা অন্তত ন্যায্যতা আর সম্মান পাওয়ার দাবিদার।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬