মানুষের ভোগান্তিতে বিএনপির দুঃখপ্রকাশ

০৭ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:১১ AM
বিএনপি লোগো

বিএনপি লোগো © ফাইল ফটো

জুলাই গণ-অভ্যুত্থানের গতকাল বুধবার রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় র‍্যালিকে কেন্দ্র করে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগে দুঃখ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দুঃখপ্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, বিজয় র‌্যালির কারণে ঢাকাবাসীকে অনাকাঙ্ক্ষিত কষ্ট দেওয়ার জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বিকেলে ঢাকায় বিজয় র‍্যালি করে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া এ র‍্যালি শাহবাগে গিয়ে শেষ হয়।

বিজয় র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতা–কর্মী অংশ নেন। এতে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন মানুষ। নয়াপল্টনে র‍্যালি–পূর্ব সমাবেশে যুক্তরাজ্যের লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি, নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতা–কর্মীরা
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও সালাহউদ্দিন আহমদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম। এতে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ট্যাগ: বিএনপি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬