মিছিল শেষে ফেরার পথে বাসচাপায় ইসলামী আন্দোলন নেতা নিহত

০৬ আগস্ট ২০২৫, ০৮:০২ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০৯:৫৫ AM
নিহত মো. রেজাউল করিম

নিহত মো. রেজাউল করিম © সংগৃহীত

‘ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন দিবস ও গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে আয়োজিত মিছিল ও সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় মো. রেজাউল করিম (৪৫) নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। নিহত রেজাউল করিম আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার আইসিটি বিষয়ের প্রভাষক ছিলেন। একইসঙ্গে তিনি গুলিশাখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা শাখার আয়োজনে আয়োজিত মিছিলে গুলিশাখালীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিল ও সমাবেশ শেষ করে সন্ধ্যার আগে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রেজাউল করিম। এ সময় বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী চন্দ্রা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সঙ্গে থাকা আব্দুল হক মল্লিক আহত হন।

রেজাউলের মৃত্যু সংবাদ মুহূর্তে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কে তার মরদেহ নিয়ে অবরোধ শুরু করেন। এতে একে স্কুল থেকে ডাক্তারবাড়ি স্ট্যান্ড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে রাত পৌনে ৯টার দিকে পুলিশ ঘাতক বাস ও চালকসহ স্টাফদের মহিপুর থানায় আটক করলে রাত ৯টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

আহত আব্দুল হক মল্লিক বলেন, ‘বেপরোয়া গতিতে বাসটি আমাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। আমি সামান্য আহত হলেও আল্লাহর রহমতে বেঁচে গেছি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী বলেন, ‘বাস ও চালক-স্টাফদের আটকের খবর পাওয়ার পর আমরা অবরোধ তুলে নিয়েছি। তবে এই ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

নিহতের কর্মস্থল আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুচ হাওলাদার বলেন, ‘রেজাউল করিম আমাদের প্রতিষ্ঠানের একজন সৎ, পরিশ্রমী প্রভাষক ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘বাস ও স্টাফদের আটক করে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ অবস্থান করছে একই এলাকায়, ঝোড়ো হাওয়…
  • ১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে …
  • ১৬ জুলাই ২০২৬
জুলাই শহীদদের প্রতি এসপি মাসুদ আলমের শ্রদ্ধা
  • ১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে ক্যাসিয়াস—‘তোমরা চতুর্থ তারকা জিততে পারবে না’
  • ১৬ জুলাই ২০২৬
পে স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো
  • ১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জয়ে মধ্যরাতে ঢাবিতে বহিরাগতদের অনিয়ন্ত্রিত উল্…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence