বিএনপির মিছিলে থাকা ছাত্রলীগ নেতা ও তার দুই ভাইকে কুপিয়ে জখম

০৬ আগস্ট ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
হাসপাতালে চিকিৎসাধীন এক আহত

হাসপাতালে চিকিৎসাধীন এক আহত © সংগৃহীত

মাদারীপুরে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির বিজয় মিছিলে অংশ নেওয়া এক ছাত্রলীগ নেতা ও তার দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ আগস্ট) দুপুরে শহরের ডিসি ব্রিজ এলাকায় বিএনপির মিছিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন, মাদারীপুরের পৌরসভার নতুন মাদারীপুর গ্রামের আজিজ মুন্সির তিন ছেলে  লিখন মুন্সি (৩৫), মিলন মুন্সি (৩০) ও সোহাগ মুন্সি (২৮)। তাদের মধ্যে লিখন পৌর ছাত্রলীগের সহসভাপতি। তিনি শ্রমিক দল নেতা শাকিল মুন্সি হত্যা মামলার আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ  জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিজয় মিছল করেছে বিএনপি। এতে অংশ নেন লিখন, মিলন, সোহাগ এবং তাদের আরেক ভাই শ্রমিক দলের নেতা সেলিম মুন্সি। মিছিল চলাকালে হঠাৎ পেছন থেকে সোহাগের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। ভাইকে রক্ষা করতে গেলে লিখন ও মিলনও হামলার শিকার হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

আহত মিলন বলেন, ‘আমার ভাইকে কোপাচ্ছিল সন্ত্রাসীরা। পরে আমি ও আমার আরেক ভাই তাকে বাঁচাতে গেলে আমাদের কুপিয়ে জখম করা হয়। আমি অনেককে চিনি। আপাতত তাদের নাম বলব না। তবে তাদের নামে মামলা করা হবে। এই ঘটনায় আরেক ভাই শ্রমিক দলের নেতা সেলিম মুন্সি দূরে থাকায় তাঁকে কোপাতে পারেনি।’

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিক দলের নেতা শাকিল মুন্সি হত্যাকাণ্ডের জেরে এই হামলা হয়। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশ কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9