খুলনা ছাড়লেন এনসিপি নেতারা এবারের গন্তব্য ফরিদপুর

১৭ জুলাই ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১০:০১ PM
এনসিপি নেতারা খুলনা ত্যগ করছেন

এনসিপি নেতারা খুলনা ত্যগ করছেন © সংগৃহীত ছবি

গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার পর খুলনায় রাত্রীযাপন শেষে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টা ৪৫ মিনিটে তারা খুলনা ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে পার্টির খুলনার মুখ্য সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত। তিনি বলেন, তারা যশোর হয়ে ফরিদপুর যাবেন। সেখানে এনসিপি নেতৃবৃন্দ পদযাত্রা সমাবেশে বক্তব্য রাখবেন।

এর আগে, বুধবার সন্ধ্যায় নেতারা খুলনায় পৌঁছে সার্কিট হাউস ও হোটেল সিটি ইন-এ রাত কাটান। দলীয় সূত্র জানিয়েছে, ফরিদপুরে তাদের পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে রওনা হয়েছেন তারা।

জানা গেছে, বহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9