এনসিপির সদস্য সচিব আখতারকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

১৮ মে ২০২৫, ০৮:৪৩ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৫:৩৩ PM
আখতারকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

আখতারকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ © ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে তাকে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের সর্ব স্তরের ছাত্র-জনতা।

রবিবার (১৮ মে) সন্ধ্যা ৬টায় ফ্যাসিবাদ বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি রংপুর প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে শহরের আজাদ হোমিও হল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা বলেন, ‘এই স্বাধীন বাংলাদেশের ফ্যাসিবাদের কোন স্থান হতে পারে না। আখতার হোসেনকে উড়ো চিঠির মাধ্যমে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। অতিসত্বর সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন, অন্যথায় জাতীয় নাগরিক পার্টি জনসাধারণকে সাথে নিয়ে প্রতিবাদ থেকে প্রতিরোধ গড়ে তুলবে।’

আরও পড়ুন: দুই দশক পর ফরম ছেড়ে সদস্য সংগ্রহে ইবি ছাত্রদল 

এসময় বিক্ষোভ থেকে অন্তবর্তীকালীন সরকারের কাছে চারটি দাবি জানিয়ে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসরকে দমন করতে হবে। যেকোনো ধরনের হত্যার হুমকি যে কারো জন্য কখনো শোভনীয় নয়। চরিত্র হনন অপপ্রচার ও গুজবে যারা লিপ্ত তাদের পরিচয় উন্মোচন করতে হবে। জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম কনক বক্তব্যে বলেন, আখতার হোসেন আঠার কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আমরা মনে করি আখতার হোসেনের উপর এই উড়ো চিঠি মাধ্যমে হুমকি মানে আঠারো কোটি মানুষকে হুমকি দেওয়ার সমতুল্য। অতিসত্বর এই হুমকি দানকারী সন্ত্রাসীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং সেই সাথে ফ্যাসিবাদের দোসরদেরকে আগামী ৩০ দিনের মধ্যে নিষিদ্ধ করে আইনের আওতায় নিয়ে আসতে হবে"

এ সময় আরো বক্তব্য রাখেন এনসিপির রংপুর জেলার সংগঠক ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, রংপুর মহানগর সংগঠক এম আলমগীর কবির, এম আই সুমন প্রমুখ। 

রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬