এনসিপি নেতা আখতার ও তার পরিবারকে হত্যার হুমকি

১৭ মে ২০২৫, ১১:১৫ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১২:১০ PM
আখতার হোসেন ও তার ফেসবুক স্ট্যাটাস

আখতার হোসেন ও তার ফেসবুক স্ট্যাটাস © সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৬ মে) আখতারের বড়ভাইয়ের কাছে ডাকপিওনের মাধ্যমে চিঠি দিয়ে এ হুমকি দেওয়া হয়।

আজ শনিবার (১৭ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আখতার একটি স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে জানান। স্ট্যাটাসে তিনি লেখেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম 'বুলেট'। চিঠিটা ডাকপিওন গতকাল বড়ো ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি৷

তিনি আরও লেখেন, বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
  • ১৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
  • ১৮ অক্টোবর ২০২৬
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবেদন শেষ ১ নভেম্বর
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬
খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬