গণঅভ্যুত্থান উপলক্ষে মাসজুড়ে জামায়াতের কর্মসূচি ঘোষণা

২৮ জুন ২০২৫, ১২:৫৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০২:০২ PM
জামায়াতের লোগো

জামায়াতের লোগো © সংগৃহীত

জুলাই-আগস্ট মাসজুড়ে গণঅভ্যুত্থানের ঘোষণা ঘিরে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৮ জুন) দুপুর ১২টায় রাজধানীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। কর্মসূচিতে গণমিছিল, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান ও শহিদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দলটি।

কর্মসূচির মধ্যে রয়েছে- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য ১ জুলাই দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২-৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।  ৮-১৫ জুলাই জামায়াত নেতারা শহিদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান করবেন।  ১৬ জুলাই রংপুরে শহিদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।  ১৯ জুলাই জামায়াত-ঘোষিত সাত দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং শহিদ পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমিরে জামায়াতের নেতারা অংশ নেবেন। 

এদিকে ২০-২৪ জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার-সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।  ২৫-২৮ জুলাই গণঅভ্যুত্থানের ওপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে।  ২৯-৩০ জুলাই নারী ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

এছাড়া ১ আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে। দেশব্যাপী গণমিছিল পালন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়রা অংশ নেবেন। ৬-৮ আগস্ট সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9