ইশরাক হোসেন কি ‘মেয়র’ হয়ে গেছেন?

১৬ জুন ২০২৫, ০৩:৪৮ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:৩২ PM
নগরভবনে ইশরাকের প্রথম সভা

নগরভবনে ইশরাকের প্রথম সভা © সংগৃহীত

সরকারিভাবে শপথগ্রহণ অনুষ্ঠান না হলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ‘মেয়র’ হিসেবে নগর ভবনে সভা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার (১৬ জুন) নগর ভবনের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এ সময় করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ‘মেয়র’ হিসেবে ইশরাককে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেন। 

জানা গেছে, ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের জন্য এই সভার আয়োজন করা হয়। পরিচ্ছন্ন ঢাকা এবং নাগরিক সেবা সচল রাখার বিষয়টি সভায় গুরুত্ব পায়। আয়োজকরা জানিয়েছেন, জরুরি সেবা চালু রাখার অংশ হিসেবেই এ উদ্যোগ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। যেখানে ব্যানারে তার নামের আগে লেখা ছিল- ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’।

এর আগে, রবিবার (১৫ জুন) ইশরাক ঘোষণা দিয়েছিলেন, সরকার শপথ না পড়ালেও তিনি জনগণকে নিয়ে নগরবাসীর সেবা দেবেন। 

এদিকে, ইশরাকের শপথের দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের কর্মসূচির কারণে সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলছে। ভেতরে বিএনপির নেতাকর্মীরা কয়েক ভাগে ভাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

 

ময়মনসিংহে ‘ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ, গণমাধ্যমের করণীয়’ শীর্…
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
  • ২৪ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষার ১৪ বিশেষ নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড, দ…
  • ২৪ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক
  • ২৪ আগস্ট ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে মাইক্রোবায়োলজি বিভাগের প্রথ…
  • ২৪ আগস্ট ২০২৬
পরীক্ষার ৫০–৯০ দিনের মধ্যে ফল, কমছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স…
  • ২৪ আগস্ট ২০২৬