ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সম্পাদকের পদ স্থগিত

১৫ জুন ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০১:০৬ PM
ছাত্রদলের লোগো ও  আব্দুর রহিম ভূইয়া

ছাত্রদলের লোগো ও আব্দুর রহিম ভূইয়া © ফাইল ছবি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়ার পদ স্থগিত করেছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ।

রোববার (১৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিষয়টি নিশ্চিত করেন ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুর রহিম ভূইয়ার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠনের সাধারণ সম্পাদক (ঢাকা মহানগর দক্ষিণ) পদ থেকে ১ (এক) মাসের জন্য সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬