নেত্রকোনায় বাজার তদারকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ PM
নেত্রকোনায় বাজার তদারকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

নেত্রকোনায় বাজার তদারকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর © টিডিসি ফটো

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নেত্রকোনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনা পৌর শহরের প্রধান বাজার মেছুয়া বাজারে জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্সের সহযোগিতায় সমন্বিত এ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।

পৌরসভার মেছুয়া বাজারের সামনে থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। এ সময় নেত্রকোনা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী নেতা দিদারুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তদারকি চলাকালে বাজারের সবজি দোকান, ফল, মাংসসহ ইফতারসামগ্রীর বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

এসময় ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনার সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, প্রতিটি দোকানে ক্রেতাদের জন্য দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে। এছাড়া যেকোনো ধরনের ভেজাল ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬