মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা ওড়ালেন নেতাকর্মীরা

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ PM
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উড়ছে

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উড়ছে © সংগৃহীত

দীর্ঘ ১৯ মাস পর মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন নেতাকর্মীরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে এ পতাকা উড়তে দেখা যায়।

জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মী উপস্থিত থেকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন।

পতাকা উত্তোলনের বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পতাকা উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। লোকমুখে শুনেছি। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে চলে যান। ফলে দীর্ঘদিন ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬