কক্সবাজারে এমপির বহরে থাকা গাড়িচাপায় শিশুর মৃত্যু

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ PM
কক্সবাজারে এমপির বহরে থাকা গাড়িচাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে

কক্সবাজারে এমপির বহরে থাকা গাড়িচাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন বদরখালীতে নবনির্বাচিত সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়ির চাপায় সাত বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. খালেদ বিন ওয়ালিদ (৭)। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় আহত শিশুকে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্যের গাড়িবহরের পেছনে থাকা ৩ নম্বর গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা বহরের একটি গাড়ি ভাঙচুর করে।

গাড়িবহরে থাকা একজন জানান, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্বাচনী এলাকা কুতুবদিয়া সফর শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এমপির নিজস্ব গাড়ি নয়, বহরে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে শিশুটি আহত হয় এবং পরে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘সংসদ সদস্যের গাড়ি নয়, তার বহরে থাকা একটি গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে।’

নিহত খালেদ বদরখালীর আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলাম ও সুমাইয়া দম্পতির সন্তান। সে স্থানীয় একটি নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

শিশুটির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। এলাকাজুড়েও বিরাজ করছে শোক ও ক্ষোভের আবহ। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence