কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলনে আসছেন জামায়াতের এমপি

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, তাদেরকে ভয়ভীতি দেখানো ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনে আসছেন ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত জামায়াতের এমপি মোঃ সাইফুল আলম মিলন। আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সর্বস্তরের ব্যবসায়ী সমাজের উদ্যোগে আয়োজিত ওই সংবাদ সম্মেলনটি কিচেন মার্কেটের ইসলামিয়া শান্তি সমিতির অফিসে অনুষ্ঠিত হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রমজান উপলক্ষে সাম্প্রতিক সময়ে দ্রব্য মূল্য সহনীয় পর্যায় রাখতে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি, ভয়ভীতি ও হয়রানির প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করা হবে। বেলা ১১টায় সর্বস্তরের ব্যবসায়ী সমাজের উদ্যোগে সংবাদ সম্মেলনে মোঃ সাইফুল আলম মিলন এমপি ব্যবসায়িদের সাথে সংহতি প্রকাশ করে উপস্থিত থাকবেন।

এতে আরও বলা হয়, 'পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাওরান বাজারের চাঁদাবাজির বিরুদ্ধে জনমত গঠন ও ব্যবসায়ীদের ন্যায্য দাবিগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদমাধ্যমের সহযোগিতা পেলে চাঁদাবাজদের দৌরাত্ম্য কমবে বলে আমরা বিশ্বাস করি। আমরা কাওরান বাজারের ব্যবসায়িরা কথা দিচ্ছি রমজান মাসে আমরা ভোক্তাদের নিকট স্বল্প লাভে পণ্য বিক্রয় করবো ইনশাহআল্লাহ।'

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9