এমপি প্রার্থীর ওপর হামলা, নিন্দা জানিয়ে জামায়াত আমিরের পোস্ট 

১১ জুন ২০২৫, ১১:১২ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:৫৭ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © টিডিসি সম্পাদিত

চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। বুধবার (১১ জুন) এ ঘটনার নিন্দা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

ওই পোস্টে তিনি লেখেন, চাঁদপুর-১ কচুয়া আসনে আজ সকালে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনার নিন্দা জানাচ্ছি এবং হামলার সাথে জড়িত সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে পাকড়াও করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। 

প্রসঙ্গত, কচুয়া উপজেলার ১০নং গোহাট উত্তর ইউনিয়নে নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যান মুহাদ্দিস আবু নছর আশরাফী। এ সময়  বিএনপি নেতাকর্মীরা তার ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের হাত থেকে আবু নছর আশরাফীকে বাঁচাতে গিয়ে জামায়াতের দুজন কর্মী আহত হয়।  তাদের তাৎক্ষণিকভাবে স্থানীয়  হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

 

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950