লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক শুক্রবার

১০ জুন ২০২৫, ০১:৩২ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৯:০৭ PM
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান © ফাইল ছবি

যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন আগামী ১৩ জুন।

মঙ্গলবার (১০ জুন) দুপুর ১টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।

ফেসবুক পোস্টে মিডিয়া সেল জানিয়েছে, ‘লন্ডনে আগামী ১৩ জুন (লন্ডন সময় সকাল ৯টা থেকে ১১টা) বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে।’

এর আগে মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি (ইউনূস) যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে।’

তিনি সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘বেশ কয়েক দিন আগে, যখন প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে, তখন থেকেই মোটামুটি আলোচনা হচ্ছিল যে, সেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন—সেখানে সাক্ষাৎ হতে পারে।’

পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬