‘হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি, আমরাই এখন বড় মাফিয়া’

০৯ জুন ২০২৫, ০৫:২৭ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০১:৩২ PM
এনসিপি নেতা জুবাইরুল আলম মানিক

এনসিপি নেতা জুবাইরুল আলম মানিক © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক বলেন, ‘শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি, এখন দেশে আমরাই বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর কেউ নেই।’

সোমবার (৯ জুন) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দেশে যারা নতুন করে মাফিয়া হয়ে উঠার স্বপ্ন দেখছেন, তাদেরকে এখনই সতর্ক হয়ে যেতে হবে। কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায়, তবে আমরা আবু সাঈদ মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব।’

আরও পড়ুন: সেবার আলো ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা হাজারো মানুষের

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত মো. জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম শাহেদ, এনসিপি নেতা দেলোয়ার হোসেন, আনোয়ারা-কর্ণফুলী উপজেলার সংগঠকবৃন্দ  দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে এই দুই উপজেলা থেকে অংশ নেয়ার জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংবর্ধনা দেয়া হয়। 

জুবাইরুল আলম মানিক তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপির সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আমাদের আন্দোলন কেবল ক্ষমতার জন্য নয়, এটি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।

ডিসেম্বরের ‘ফেরার হুমকি’: আওয়ামী লীগের সামনে কোন পথ?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে চার দিনব্যাপী ‘ল’ ফেস্ট শুরু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, হঠাৎ হাজির ইউএনও,…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কলেজ ভর্তিতে আরও ৪ কোটা ঘোষণা, ভর্তি হতে পারবেন যারা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9