মুন্সিগঞ্জ বিএনপির আহ্বায়ক হলেন একমির মিজানুর রহমান সিনহা

০৬ জুন ২০২৫, ১০:২১ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
মো. মিজানুর রহমান সিনহা

মো. মিজানুর রহমান সিনহা © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুন্সিগঞ্জ জেলা শাখার ৫৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে। নবগঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মিজানুর রহমান সিনহাকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন আহম্মেদ।

শুক্রবার (৬ জুন ২০২৫) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মো. শহীদুল ইসলাম মৃধা, আ. বাতেন খান শামীম, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, রহিমা শিকদার, মো. আমির হোসেন দোলন, অধ্যাপক গিয়াসউদ্দিন, হাবিবুর রহমান অপু চাকলাদার, সাইদুর রহমান ফকির, এম হায়দার আলী, এম হাফিজুল ইসলাম খানসহ আরও অনেকে।

দলীয় সূত্রে জানানো হয়েছে, নতুন এই আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছে কেন্দ্রীয় বিএনপি।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950