ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

০৬ জুন ২০২৫, ০১:৫৪ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  শুক্রবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ শুভেচ্ছা জানান তিনি।

পোস্টে জামায়াত আমির লেখেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই-বোন এবং সারা বিশ্বের মুসলমানদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মানবতার কল্যাণে আমাদের সবাইকে ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসার তাওফিক আল্লাহ তাআলা দান করুন। বিশ্বের সব নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শক্তিও আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলার মানুষ আজ ঈদ উদযাপন করছেন। 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬