জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাবিতে রেইনকোট বিতরণ

৩১ মে ২০২৫, ০৯:৪৫ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:০৬ AM
ঢাবিতে রেইনকোট বিতরণ

ঢাবিতে রেইনকোট বিতরণ © সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রেইনকোট বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শনিবার (৩১ মে) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমীনের নেতৃত্বে এই কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শিখরের ব্যানারে সন্ধ্যায় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ করেন তারা।

এ বিষয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমীন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন গরিব-দুঃখী মানুষের আশ্রয়স্থল। তার আদর্শ ও মানবিক চিন্তাধারাকে স্মরণ করে আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে রেইনকোট বিতরণের উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, বর্ষাকালে রাস্তায় কাজ করা শ্রমজীবী মানুষ, রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুররা ভিজে গিয়ে অসুস্থ হয়ে পড়ে—তাদের পাশে দাঁড়ানোই জিয়ার দর্শন অনুসরণের প্রকৃত প্রয়াস। আমরা বিশ্বাস করি, শহীদ জিয়ার দেখানো পথে হাঁটলে মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে পারব। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আল মামুন, সূর্যসেন হল ছাত্রদলের সংস্কৃতি সম্পাদক সামিউল আমিন গালিব, জিয়া হলের শিক্ষার্থী রায়হান আহমেদ, আদনান শাহরিয়ার, জহুরুল হক হলের অন্তর আহমেদ অন্তু, শাহিদুর রহমান, সুফি আহমেদ; মুজিব হলের সাদমান সাকিব, আবদুল্লাহ আল নোমান, রিজভী আহমেদ প্রমুখ।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9