জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী

ছাত্রদলের দুদিন ব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা

২৮ মে ২০২৫, ০৯:০০ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৭:৪৩ PM
জিয়াউর রহমান ও ছাত্রদল লোগো

জিয়াউর রহমান ও ছাত্রদল লোগো © টিডিসি সম্পাদিত

বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুদিন ব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। আজ বুধবার (২৮ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৩০ মে  (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমারের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত। এর আগে আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টায় রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, এদিন সারাদেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেন এবং সকলকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

৪৪ বছর আগে রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হন সেনাবাহিনীর বিপথগামী একদল সদস্যের হাতে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950