মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

২৮ মে ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৮:৫৮ PM
ছাত্রদল নেতা নিহতের পর উপস্থিত এলাকাবাসী ও ইনসেটে ছাত্রদলের লোগো

ছাত্রদল নেতা নিহতের পর উপস্থিত এলাকাবাসী ও ইনসেটে ছাত্রদলের লোগো © সংগৃহীত

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপ্লব আহম্মেদ পিয়াল (৩০) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বিপ্লব আহম্মেদ পিয়াল ছাত্রদলের জয়পুরহাট শহর শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক।

তিনি জানান, মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বুধবার বেলা সাড়ে ১২টা দিকে দুর্বৃত্তরা পিয়ালকে শহরের ইসলামনগরের বাড়ি থেকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়না তদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ট্যাগ: ছাত্রদল
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬