নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে হেফাজতের বিক্ষোভ

২৩ মে ২০২৫, ০২:৪১ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০১:৪১ PM
হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ © সংগৃহীত

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীরা।

আজ শুক্রবার (২৩ মে) বাদ জুমা মসজিদের উত্তর পাশে দলটির ঢাকা মহানগর শাখা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ শেষে একটি মিছিল বের করারও কথা রয়েছে তাদের।

হেফাজতের চার দফা দাবিগুলো হলো- নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা; শাপলা ও জুলাইসহ সব গণহত্যার বিচার করা; হেফাজত নেতা-কর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করা।

এছাড়াও কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকানের (রোহিঙ্গা) স্বাধীনতার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে জাতীয় বিপ্লবী পরিষদ।

ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬