যমুনার সামনে থেকে সরে জনসভাস্থলে গেলেন আন্দোলনকারীরা

০৯ মে ২০২৫, ১২:২৪ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০১ PM
জনসভামঞ্চের সামনে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা

জনসভামঞ্চের সামনে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা © টিডিসি ফটো

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তৈরি জনসভামঞ্চের সামনে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের থেকে সরে আসেন তারা। শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের পানির ফোয়ারার মোড়ে অবস্থান নেয় তারা। 

এ মঞ্চের সামনেই জুমার নামাজ আদায়ের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিন সকালে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আরো পড়ুন: ক্রাচে ভর দিয়ে হাসপাতাল থেকেই আ’লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই যোদ্ধা

ঘোষণার পরপরই তৈরি করা হয় মঞ্চ। যমুনার আশেপাশে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল ওয়েপনস অ্যান্ড টেকটিকস ডিভিশনের (সোয়াত) একটি দল, পুলিশের বিশেষায়িত বাহিনী আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) নিয়মিত পুলিশ সদস্য মোতায়ন রাখা হয়েছে।

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফর যাচ্ছেন আমজনত…
  • ২৫ অক্টোবর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির আইসিটি বই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসল, এনসিটিবি…
  • ২৫ অক্টোবর ২০২৬
কে জিতবেন ব্যালন ডি’অর: এগিয়ে ৩ তারকা, লড়াইয়ে আরও ৫ জন
  • ২৫ অক্টোবর ২০২৬
বিএনপির লোকেরা মানুষের শান্তি কেড়ে নিয়েছে: জামায়াত আমির
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা
  • ২৫ অক্টোবর ২০২৬
কুনমিংয়ে চীন-দক্ষিণ এশিয়ার সভ্যতা ও সংযোগবিষয়ক আন্তর্জাতিক …
  • ২৫ অক্টোবর ২০২৬