কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

১৬ এপ্রিল ২০২৫, ১২:২৯ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৪ PM
ছাত্রদল

ছাত্রদল © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংগঠনটি জানিয়েছে, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে তারা বিভিন্ন সংবাদমাধ্যমে জানতে পেরেছে। এ সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ছাত্রদল।

এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কুয়েট প্রশাসনের প্রতি শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানান। একই সঙ্গে তাঁরা ক্যাম্পাসে শিক্ষা ও মতপ্রকাশের সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক চর্চা এবং সহাবস্থানের সুযোগ নিশ্চিত করার দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ১৫ বছর ধরে ছাত্রলীগ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় যে মব কালচারের ভয়াবহ পরিবেশ তৈরি করেছে, তা থেকে বেরিয়ে এসে সবার জন্য মতপ্রকাশ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

ছাত্রদল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাকাঠামোর উন্নয়ন, মানসম্মত আবাসন ও খাবারের ব্যবস্থা এবং প্রত্যাশিত শিক্ষাব্যবস্থার সংস্কারের আহ্বানও জানায়।

বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬