ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ PM
বাইন্ডার নিয়োগে আবেদন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

বাইন্ডার নিয়োগে আবেদন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে 'বাইন্ডার' পদে কর্মী নিয়োগে ২৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়;

পদের নাম: বাইন্ডার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দেবে ৩০১ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে চাকরি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের আবেদন ফরম ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

'ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬